ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে পুলিশ সদস্য কারাগারে

যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে নির্যাতনের মামলায় আল-আমিন (৩০) নামে শেরপুরের এক পুলিশ কনস্টেবলকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান রায়টি প্রদান করেন।


রায়ে আল-আমিনের উপস্থিতিতে তাকে সংশ্লিষ্ট আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আল-আমিন নকলা উপজেলার পশ্চিম নকলা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে ও রাজধানী ঢাকার ডিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল।


রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ২৪ জুন আল-আমিন কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে ফিরে স্ত্রী ২ সন্তানের জননী মিনারা বেগমের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মিনারা মৃত পিতার কষ্টের সংসার থেকে যৌতুকের দাবি পূরণে অস্বীকার করলে আল-আমিন তাকে পিটিয়ে আহত করে।


পরে হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে ২৭ জুন আল-আমিন ও তার মা আনোয়ারা বেগমকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মিনারা বেগম। তদন্ত শেষে পরের বছরের ১ এপ্রিল একমাত্র আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার তৎকালীন এসআই রাজীব ভৌমিক।


ওই মামলায় বিচারিক পর্যায়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয় এবং বাদীনি-ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ১৭ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑